আমার বোটে ১২টা রুম হয়েছে।
প্রায় প্রতিটা রুম ৯ফিট বায় ৯ ফিট ,
১২ রুমের প্রতিটা রুমে’ই এটাস্ট পার্সোনাল বেলকনি
এবং ১২টা ওয়াশরুম।
★ আমাদের সুবিধা সমূহঃ
. ওয়েলকাম ড্রিংকস
. ইনরুম মিনারেল ওয়াটার
. সার্বক্ষণিক চা/কফির ব্যাবস্হা
. বারান্দা
. জেনারেটর
. ২৪/৭ ফ্রন্টডেস্ক এবং সার্ভিস
. সার্বক্ষণিক নিরাপত্তা ব্যাবস্থা
. ভ্রমনের সময় প্রতিবেলা সুস্বাদু খাবার
নদী পথে যাচ্ছি সুনামগঞ্জ থেকে পদ্মায়! এতো সুন্দর একটা ভ্রমণ কেন মিস করবেন?
চাইলে আমাদের সাথে আপনিও ভ্রমণে যোগ হতে পারেন।
মুসাফির আসছে হাওর থেকে পদ্মায়!
নদী পথের এক ভিন্ন রকম অভিজ্ঞতা নিয়ে ঘুরে আসুন পরিবার প্রিয়জন নিয়ে।
নোঙর ফেলি ঘাটে ঘাটে।
শীতের আগমনী সকালের স্নিগ্ধতাকে সঙ্গী করে শুরু হবে আপনার নৌ-বিহার।
বাংলাদেশের অন্যতম সুন্দর এই নৌরুটে সুরমা থেকে রওনা হয়ে ধনু, ঘোড়াউত্রা, মেঘনা, ধলেশ্বরী, মানিক বন্দ্যোপাধ্যায়ের শৈশবের চারণভূমি আর ‘পুতুল নাচের ইতিকথা’ এর মূল গ্রাউন্ড গাউদিয়ার পাশ ঘেষে বয়ে চলা ডহরি খাল হয়ে ইছামতী এবং সবশেষে মহানদী পদ্মা।
নৌ-বিহারে চায়ের ধোঁয়া মিশে যায় নদীর ধূসর নিঃশ্বাসে, পিঠার গন্ধে ভরে ওঠে নৌযাত্রার বাতাস।