MV Ocean Pearl – Dhaka to Sundarban to Dhaka CruiseTour

রুম ক্যাটাগরিঃ-

☆ 𝑷𝒂𝒏𝒐𝒓𝒂𝒎𝒊𝒄 𝑬𝒎𝒊𝒏𝒆𝒏𝒕 𝑫𝒆𝒍𝒖𝒙𝒆 
০২ জনের জন্য চমৎকার ইন্টেরিয়র ডিজাইনে সজ্জিত প্রশস্ত রুম।
☆ 𝑷𝒂𝒏𝒐𝒓𝒂𝒎𝒊𝒄 𝑻𝒘𝒊𝒏 𝑫𝒐𝒖𝒃𝒍𝒆 𝑴𝒂𝒋𝒆𝒔𝒕𝒚
০৪ জনের (২ কাপল বেড) পরিবার বা বন্ধুদের সঙ্গে আরামে থাকার মত প্রশস্ত রুম।
☆ 𝑷𝒂𝒏𝒐𝒓𝒂𝒎𝒊𝒄 𝑻𝒓𝒊𝒑𝒍𝒆 𝑬𝒎𝒑𝒆𝒓𝒐𝒓
০৩ জনের (১ কাপল বেড + ১ সিঙ্গেল বেড) ছোট বাচ্চাসহ পরিবারের উপযোগী প্রশস্ত রুম।
☆ 𝑷𝒓𝒆𝒔𝒊𝒅𝒆𝒏𝒕𝒊𝒂𝒍 𝑹𝒐𝒚𝒂𝒍 𝑺𝒖𝒊𝒕𝒆
০৪ জনের (২ কাপল বেড) জন্য আমাদের সবচাইতে স্পেশাল রুম, যার সাথে রয়েছে দ্বিতীয় তলার আলাদা ওপেন ফ্রন্টডেক এবং রুম থেকে ১৮০° প্যানোরামিক ভিউ।
 
🚩 𝑹𝒐𝒐𝒎 𝑭𝒂𝒄𝒊𝒍𝒊𝒕𝒚:-
☆ ২৪ ঘণ্টা Starlink ইন্টারনেট সুবিধা।
☆ প্রত্যেকটি রুমের সাথে সংযুক্ত বারান্দা।
☆ ২৪ ঘণ্টা রুম সার্ভিস ও ইন্টারকম সুবিধা। 
☆ ঠাণ্ডা ও গরম পানির সুবিধা সহ ওয়াশরুম।
☆ আরামদায়ক সোফা ও স্টোরেজ ক্যাবিনেট।
☆ আধুনিক ইন্টেরিয়র ও আলোকসজ্জার ব্যবস্থা।
☆ আরামদায়ক বেড এবং আলাদা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা।
☆ এলইডি টিভি ও স্যাটেলাইটের মাধ্যমে টিভি চ্যানেল সুবিধা।

🚩 সুন্দরবন ভ্রমণে এমভি ওশান পার্ল জাহাজে যা যা থাকছেঃ-

☆ সুন্দরবনের সবচেয়ে বেশি প্রস্থের ৪০ ফিট ক‍্যাটামেরান বডি, যা ঝড়-বাতাস ও ঢেউয়ের বিরুদ্ধে সর্বোচ্চ সুরক্ষা দিতে সক্ষম!
☆ ৩৩টি বিলাসবহুল কক্ষ – সুন্দরবনের অন্য কোনো জাহাজে নেই!
☆ বিলাসবহুল ও প্রশস্ত রুম, যা অন্য যেকোনো জাহাজের তুলনায় প্রশস্ত ও আরামদায়ক।
☆ সুন্দরবনের সবচেয়ে প্রশস্ত করিডোর রয়েছে আমাদের জাহাজে, যা যাত্রীদের চলাচল একেবারেই সহজ করে তুলবে। 
☆ গ্র্যান্ড রিসেপশন এরিয়া – যা মেইন ডেক, রুম ও উপরের ডেকের সাথে দারুণভাবে সংযোগ তৈরি করবে।
☆ পরিবার-বান্ধব সুবিধা, শিশুদের খেলার আলাদা স্থান।
☆ সবচেয়ে বড় ভিউয়িং ডেক – সুন্দরবনের সৌন্দর্য উপভোগের সেরা স্থান। 
☆ ইন্টারেক্টিভ লাউঞ্জ – আড্ডা ও আরাম করার জন্য বিশেষ জায়গা।
☆ ক্যাফে ও ডাইনিং হল – বুফে খাবার, নাশতা এবং বড় আয়োজনের সুবিধা।
☆ এক্সক্লুসিভ রুফটপ সুইমিং পুল।
☆ দেশের যে কোন প্রান্তে ২৪ ঘন্টা Starlink ইন্টারনেট সুবিধা। 
☆ নামাজের জন্য আলাদা ব্যবস্থা।
 
 

MV Ocean Pearl : Dhaka – Sundarban – Dhaka Tour by Luxury Cruise Ship

Sundarban Tour: +880 1711336825, 01402288573, 01678076361-69

🌿 ঢাকা–সুন্দরবন–ঢাকা বিলাসবহুল ক্যাটামারান ক্রুজে ৪ রাত ৪ দিনের অবিস্মরণীয় ভ্রমণ

🗓️ যাত্রার সময়সূচি
 * ১০ সেপ্টেম্বর – ১৪ সেপ্টেম্বর
*  ১৭ সেপ্টেম্বর – ২১ সেপ্টেম্বর 
📍 স্থান:
৩০০ ফিট শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট (কাঞ্চন ব্রিজ সংলগ্ন), ঢাকা থেকে ছেরে একই পথে পুনরায় ঢাকায় প্রত্যাবর্তন।
Package Price:
22,000 BDT Per Person (1st Floor)
25,000 BDT Per Person (2nd Floor) 

COST OF ADDITIONAL SERVICES (PER PERSON):
Entrance fees for Foreign national: 10,500 BDT
Entrance fee for Bangladesh national: 1,050 BDT

ঢাকা থেকে সরাসরি নদীপথে অত্যাধুনিক ও বিলাসবহুল MV Ocean Pearl ক্যাটামারান ক্রুজ শিপে ৪ রাত ৪ দিনের সুন্দরবন ভ্রমণ পর্যটকদের জন্য এক অনন্য, রোমাঞ্চকর ও স্মরণীয় অভিজ্ঞতা।
 
জাহাজটি ঢাকার ৩০০ ফিট শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট (কাঞ্চন ব্রিজ সংলগ্ন) থেকে যাত্রা শুরু করে চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও শরণখোলা হয়ে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করবে। প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ নদীপথের এই যাত্রায় বাংলাদেশের সবচেয়ে মনোমুগ্ধকর নদী ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন।
 
🌊 নদীপথের প্রধান আকর্ষণ
 
✅ বিশাল জলরাশি ও অপরূপ সৌন্দর্যের মেঘনা নদী
 
✅ নদীর বুকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য
 
✅ জেলে নৌকার সারি, চরাঞ্চল ও গ্রামীণ জীবনের অনন্য রূপ
 
✅ শীতলক্ষ্যা, কীর্তনখোলা, কচা, বিষখালী, বলেশ্বর ও ভোলা নদীর প্রাকৃতিক সৌন্দর্য
 
🌿 গাবখান চ্যানেল – বাংলার সুয়েজ খাল
 
ঝালকাঠি ও পিরোজপুর জেলার সংযোগকারী ১৮ কিলোমিটার দীর্ঘ গাবখান চ্যানেল, যা সন্ধ্যা ও সুগন্ধা নদীকে যুক্ত করেছে। দুই পাশের সবুজ বনানী ও শান্ত পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে।
 
🌿 সুন্দরবন – প্রকৃতির অপার বিস্ময়ের এক অনন্য ঠিকানা
 
🐅 প্রধান আকর্ষণ
 
🐅 রয়েল বেঙ্গল টাইগার
ভাগ্য সুপ্রসন্ন হলে নদীর তীর বা খালের ধারে বাঘের বিচরণ দেখা যেতে পারে।
 
🦌 বন্যপ্রাণী
চিত্রা হরিণ, বানর, বন্য শুকর, গুইসাপসহ নানা বন্যপ্রাণীর দেখা মিলতে পারে।
 
🌳 ম্যানগ্রোভ বন
সুন্দরী, গেওয়া, গরানসহ বিভিন্ন ম্যানগ্রোভ গাছ এবং শ্বাসমূলের অপরূপ সৌন্দর্য।
 
📍 দর্শনীয় স্থান
 
📌 হরিনপালা রিভার ভিউ ইকোপার্ক ভাণ্ডারিয়া, পিরোজপুর। কাশবন এবং পাখিদের কলকাকলি, নান্দনিক ফোয়ারা, ওয়াচ টাওয়ার, টয় ট্রেন, ঘোড়ার গাড়ি, হরিণ ও পাখির অভয়ারণ্য এবং সুবিশাল পুকুরে দর্শনার্থীদের জন্য নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর চমৎকার ব্যবস্থা রয়েছে।
 
📌 কটকা ও কচিখালী
হরিণ, বন্যপ্রাণী এবং ভাগ্য ভালো থাকলে রয়েল বেঙ্গল টাইগার দেখার অন্যতম সেরা স্থান।
 
📌 জামতলা সমুদ্রসৈকত
সুন্দরবনের নির্জন ও মনোমুগ্ধকর সমুদ্রসৈকত।
 
📌 টাইগার টিলা
জলোচ্ছ্বাসের সময় বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল।
 
📌 ডিমের চর
বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবনের অন্যতম শান্ত, নির্জন ও মনোমুগ্ধকর চর।
 
🚤 ক্যানেল ক্রুজিং (খাল ভ্রমণ)
MV Ocean Pearl-এর নিজস্ব কাঠের নৌকায় সরু খাল ভ্রমণ, পাখির কলতান ও প্রকৃতির নীরবতা আপনাকে দেবে এক অনন্য অনুভূতি।
 
 

সুন্দরবন ভ্রমণ নীতিমালা:


ভ্রমনের সময় আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে নিবেন:

১. কেডস
২. সানগ্লাস
৩. প্রেসার/ডায়বেটিস বা ডাক্তার কর্তৃক প্রেসক্রিপশনের ঔষধ
৪. ঠান্ডা পড়তে পারে বা জাহাজ চলমান অবস্থায় রাতে ঠান্ডা লাগবে তাই একটু হালকা গরম কাপড়
৫. ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিবেন।

যা করা যাবে না:

১. দলবিহীন জঙ্গলে যাওয়া যাবেনা
২. ড্রোন উড়ানো
৩. প্লাস্টিক দ্রব্য পানিতে ফেলা যাবেনা
৪. এলকোহল নেওয়া যাবেনা
৫. ধুমপান মুক্ত কেবিন
আপনাদের প্রশ্ন থাকলে এখানে করবেন
আমরা ইনশাআল্লাহ উওর দিবো।

Dress Code & Necessary Items:

– Long trousers & full sleeve shirt
– Windbreaker / raincoat / umbrella walking shoes for mud & breathing Hat / Cap for Sun protection. Sun-burn lotion & insects spray.
– Toothpaste & tooth brush
– Towels & Bath soap
– Emergency medicine.
– Flash light.

to carry water pot for drinking water
during activities due to restrictions single
plastic use.